SSC Model Test Bangla 1st Paper 04

এসএসসি মডেল টেস্ট - 
বাংলা ১ম পত্র (রচনামূলক অংশ)
পূর্ণমান-৬০, সময়-.১০ ঘণ্টা
(জেনে রাখো: প্রতিটি বিভাগথেকে কমপক্ষে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষারীতিরমিশ্রণ দূষণীয়)

বিভাগ
উদ্দীপগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও
শিমুল পলাশ বাল্যকালেরদুই বন্ধু। দরিদ্র হলেও মেধার জোরে শিমুল স্কুল-কলেজের গণ্ডিপেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়। কিন্তু সামর্থ্য সীমিত। ঠিক সে সময় সহপাঠী সুমাইয়ার বাবা এগিয়ে আসেন। সুমাইয়াকে সহধর্মিণী করার শর্তে তিনি তাঁর সব ব্যয়ভার বহন করতে চান। শিমুল সানন্দে সে প্রস্তাব গ্রহণ করে। অন্যদিকে পলাশ এসএসসি পরীক্ষায় ফল খারাপ করে ইস্টার্ন প্লাজার একটি সেলফোন বিক্রয়কেন্দ্রে বেশ কয়েক বছর কাজ করে ব্যবসার গোপন রহস্যটা বুঝে যায়। সে এখন ভিয়েতনাম, জাপান, কোরিয়া, তাইওয়ান, হাঙ্গেরিএসবদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যগুলো চীন থেকে সস্তা দামে হুবহু তৈরি করে বাজারজাত করে। এই কাজ করে সে বিপুল অর্থের
মালিক হয়েছে
. বেগমরোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
. ‘ভারতের পুরুষসমাজে বাঙালি পুরুষিকা’— কথাবলতে কী বোঝানো হয়েছে?
. পলাশেরকার্যক্রমেনিরীহ বাঙালিপ্রবন্ধের বাঙালিদেরযে বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যাকরো।
. শিমুল-পলাশনিরীহ বাঙালিপ্রবন্ধের বাঙালিদের সার্থক প্রতিনিধিমন্তব্যটি মূল্যায়নকরো।
প্রখ্যাত সাহিত্যিক জহির রায়হান তাঁর এক রচনায় আবহমান বাংলার আবর্তনসংকুল, অথচ বিবর্তনহীন সমাজব্যবস্থার এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন। বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন বংশপরম্পরায় অশিক্ষা, অজ্ঞানতা কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ক্ষুধা-দারিদ্র্যপীড়িত মানুষ কীভাবেজীবনসংগ্রামে লিপ্ত থাকে। সেই কাহিনি বলতে গিয়ে লেখক বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতনএসব প্রসঙ্গও এনেছেন সার্থকভাবে। বিস্তৃত পরিসরে বাংলার গ্রামীণ সমাজচিত্র এভাবে আর কেউ তুলে ধরতে পারেননি। 
. সাহিত্যেরসর্বকনিষ্ঠ শাখা কোনটি?
. বক্তারভাবোচ্ছ্বাসের পরস্ফুিটনই গীতিকবিতাকথাটি বুঝিয়েলেখো।
. উদ্দীপকেজহির রায়হানের রচনাটি সাহিত্যের কোন রূপের প্রতিনিধিত্ব করে—‘সাহিত্যেররূপ রীতিপ্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো
. সাহিত্যাকাশেরনক্ষত্ররাজির মধ্যে উক্ত রূপ একটি নক্ষত্রমাত্র—‘সাহিত্যের রূপ রীতিপ্রবন্ধের আলোকে মন্তব্যটির সত্যতা যাচাই করো।
উদ্দীপক-
খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়; 
আর তো কিছু নড়ে না রে, 
ওদের ঘরে, ওদেরঘরের দাওয়ায়
বাহির পানে তাকায় না যে কেউ; 
দেখে না যে বান ডেকেছে,
জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ
উদ্দীপক-
চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরাঝরিয়ে দিয়ে
প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি
সবুজ নেশায় ভোর করেছিস ধরা, 
ঝড়ের মেঘে তোরই তড়িত্ ভরা
বসন্তেরে পরান আকুল করা, 
আপন গলার বকুল-মালাগাছ 
. লোলচর্মাশব্দের অর্থ কী?
.‘পেনালকোড যত ভালো হয়, সাহসতত অন্তর্হিত হয়’—বলতেকী বোঝানো হয়েছে।
. উদ্দীপক--এরভাবপালামৌরচনায় কাদের মধ্যে লক্ষ করা যায় ব্যাখ্যা করো।
. উদ্দীপক মিলে পালামৌর অধিবাসীদের সংস্কৃতি তুলে ধরতে সক্ষমমন্তব্যটির যথার্থতাযাচাই করো।
বিভাগ
এই যে নদী, নদীরজোয়ার, নৌকা সারেসারে
একলা বসে আপন মনে, বসেনদীর ধারে
এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি
এক পাশে তার জারুলগাছে দুটি হলুদ পাখি 
এমনি পাওয়া এই ছবিটি, কড়িতে নয়কেনা
মাঠের পরে মাঠ চলেছে, নেই যেনএর শেষ
নানা কাজের মানুষগুলো আছে নানা বেশ
. কবিকার চিরচেনা স্বজন?
. ‘আমি কোনোআত্মীয় নই’—কথাটিরদ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
. কবিতাংশেআমি কোনো আগন্তুক নইকবিতারযে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যাকরো।
. ‘আমি কোনোআগন্তুক নইকবিতায়কবি আহসান হাবীব ওই চেতনার শাশ্বত রূপ আবহমান বাংলার জীবন প্রকৃতির মধ্যদিয়ে অনুভব করেছেনমন্তব্যটির যথার্থতাযাচাই করো।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনেরজন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? 
বন্ধু,
বলো কি তোমার ক্ষতি, জীবনের অথইনদী
পার হয় তোমাকে ধরে, দুর্বলমানুষ যদি
. মহীয়ানশব্দের অর্থ কী?
. ‘সব দেশেসব কালে ঘরে-ঘরেতিনি মানুষের জ্ঞাতি’—কথাটির দ্বারাকী বোঝানো হয়েছে?
. উদ্দীপকেমানুষকবিতার কোনআবেদন ফুটে উঠেছেব্যাখ্যা করো।
. ওইআবেদন প্রতিষ্ঠার জন্য কাজী নজরুল ইসলামমানুষকবিতায়কোন ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করেছেন ব্যাখ্যা করো।  
অনেক যুদ্ধ গেল, অনেকরক্ত গেল
শিমুল তুলোর মতো সোনারুপো ছড়াল বাতাস
ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না
নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না
কেবল পতাকা দেখি, কেবল উত্সবদেখি
তবে কি আমার ভাই আজ স্বাধীন পতাকা
তবে কি আমার তিমিরের বেদিতে উত্সব?
. ‘তোমাকে পাওয়ারজন্য হে স্বাধীনতাকবিতায় শহরেরবুকে কোন রঙের ট্যাংক এসেছিল?
. ‘সাকিনা বিবিরকপাল ভাঙলবলতে কীবোঝানো হয়েছে?
. ‘তোমাকে পাওয়ারজন্য হে স্বাধীনতাকবিতার কোনভাব উদ্দীপকে ফুটে উঠেছে লেখো।
. কবিতাংশটিতোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতাকবিতার মূলচেতনার সমান্তরাল বলে তুমি মনে করো কি? মতামতদাও।
বিভাগ
পাকসেনাদের পথ দেখিয়ে গ্রামের পশ্চিমে হিন্দুপাড়ার দিকে নিয়ে যায় কলিমদ্দি দফাদার। একটি খালের ওপর কাঠের ভাঙা পুল। পাকসেনারা ধরনের পুলদেখে আতঙ্কিত। বিকল্প কোনো পথ আছে কি না জানতে চায় তারা। কলিমদ্দি পুলের ওপর নিপুণ অভিনেতার মতো পা দুটো কাঁপাতে কাঁপাতে বলে, ‘ পুলবহুত আচ্ছা হ্যায়।তার কথায়বিশ্বাস করে যেই সেনারা পুলের ওপর ওঠে, ঠিকতখনই তার গোপন সংকেত পেয়ে গর্জে ওঠে মেশিনগান। লুটিয়ে পড়ে কয়েকজন পাকসেনা। 
. ‘পালাও, তোমাদেরবাঁচতে হবে তো’—বুধাকাকে বলেছে?
. বিদেশিমানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন?
. উদ্দীপকেরকলিমদ্দি দফাদারের আচরণে কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো।
. উদ্দীপকটিকাকতাড়ুয়া উপন্যাসের ব্যাপকতাকে ধারণ করতে পেরেছে বলে তুমি মনে করো কি? যুক্তিদাও।
মহব্বতনগর গ্রামে একদিন মজিদ নামক এক ব্যক্তির আবির্ভাব হয়। সে বলে, এইগ্রামের ঘন ঝোপে আকীর্ণ একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে শ্যাওলা ধরা যে প্রাচীন কবরটি আছে, তামোদাচ্ছের পীরের। এরপর সেই কবর সংস্কার হয় এবং কবরের ওপর লালসালু বিছিয়ে শুরু হয় মজিদের কবর ব্যবসা। গ্রামের সহজ-সরলমানুষকে নানাভাবে ধোঁকা দিয়ে ভয় দেখিয়ে সে নিজের আখের গুছিয়ে নেয়
. অ্যারিস্টটলনাটকে কত প্রকার ঐক্যের কথা বলেছেন?
. ‘নতুন একজীবনের স্বাদ পেয়েছি’—উক্তিটির তাত্পর্যকী?
. উদ্দীপকেরমজিদের মধ্যে বহিপীরের যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যাকরো।
. সাদৃশ্যসত্ত্বেও মজিদকে বহিপীরের সমগোত্রীয় বলা যায় নামন্তব্যটিরসত্যতা যাচাই করো।

উদ্দীপক-
একটি ছেলে পাগল ছেলে পাড়ায় পাড়ায় ঘুরত,
চোখ দুটি তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত
সবাই তাকে বাসত ভালো সবার ছিল মিত্র,
মুখ জুড়ে তার আঁঁকা ছিল স্বপ্নের মানচিত্র
সেই ছেলেটি ভেবেছিল, দিন যেভাবেইযাক না
একদিন ঠিক পেয়ে যাবে পাখির মতো পাখনা
উদ্দীপক-
একাত্তরের পঁচিশে মার্চ আঁঁধার ঘেরা রাত্রে
হিংস্র কিছু জন্তু এলো হাজার মাইল সাঁতরে
দৃষ্টি ছিল হিংস্র তাদের বিষ তামাটে অঙ্গ
শ্মশানতলির হাট বানাবে সবুজ শ্যামল বঙ্গ
. শান্তিকমিটির চেয়ারম্যান হয়েছিল কে?  
. ‘আধপোড়া বাজারটারদিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে’— কথাবলতে কী বোঝানো হয়েছে?
. উদ্দীপক--কাকতাড়ুয়া উপন্যাসের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
. উদ্দীপক- যেন বুধাচরিত্রের সার্থক রূপায়ণমন্তব্যটির সঙ্গেতুমি কি একমত? তোমার মতেরপক্ষে যুক্তি দাও।
প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

No comments

Powered by Blogger.